মিউজিক ক্লাবে শিল্পী মনির খান
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট 'মিউজিক ক্লাব'-এ অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তাঁর সঙ্গীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। সরাসরি সমপ্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে মনির খান-এর সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
সায়েমের উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় 'মিউজিক ক্লাব'-এর এই পর্বটি বাংলাভিশনে সমপ্রচারিত হবে ৪ জুলাই, বুধবার রাত ১১টা ২৫ মিনিটে।
(৪ জুলাই, বুধবার ২০১২)
বিনোদন প্রতিবেদক
আলাপন (বিনোদনবিডি ডট কম)
আলাপনের আরও খবর পড়তে ডানে দেখুন।
(বিনোদনবিডি ডট কম-এ প্রকাশিত ও প্রচারিত সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র বিনোদনবিডি ডট কম লি: কতর্ৃপক্ষের সর্বস্বত্ব ও সংরক্ষিত। এর সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।)
