'সময় কাটুক গানে গানে'তে গাইবেন ফাতেমাতুজ জোহরা
স্টুডিও লাইভ মিউজিক্যাল শো 'সময় কাটুক গানে গানে'। দেশবরেণ্য খ্যাতিমান সঙ্গীতশিল্পী এ অনুষ্ঠানে সরাসরি গান পরিবেশন করেন। টেলিফোনে দর্শক সরাসরি প্রিয়শিল্পীর সাথে কথা বলতে পারেন; পছন্দের গানের অনুরোধ করতে পারেন। খ্যাতিমান শিল্পীর পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীরাও এ অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন। অনুষ্ঠানকে বৈচিত্রময় করার জন্য প্রত্যেক সপ্তাহে ভিন্ন মেজাজের সঙ্গীতায়োজন করা হয়ে থাকে।
অনুষ্ঠান মাসের প্রথম সপ্তাহে বাঙলা সংস্কৃতিক শেকড় সন্ধানী লোকজ সঙ্গীত; দ্বিতীয় সপ্তাহে আধুনিক গান অথবা পঞ্চকবির গান, তৃতীয় সপ্তাহে ব্যাণ্ডসঙ্গীত ও শেষ সপ্তাহে নতুন প্রজন্মের শিল্পীদের গান। ফারহানা নিশো'র উপস্থাপনায় সময় কাটুক গানে গানে প্রযোজনা করছেন ইসলাম শফিক। ২০ জুলাই, শুক্রবার বৈশাখী টেলিভিশনে রাত ১১ টায় সরাসরি সমপ্রচারিত হবে অনুষ্ঠানটি।
(১৯ জুলাই, বৃহস্পতিবার ২০১২)
বিনোদন প্রতিবেদক
আলাপন (বিনোদনবিডি ডট কম)
আলাপনের আরও খবর পড়তে ডানে দেখুন।
(বিনোদনবিডি ডট কম-এ প্রকাশিত ও প্রচারিত সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র বিনোদনবিডি ডট কম লি: কতর্ৃপক্ষের সর্বস্বত্ব ও সংরক্ষিত। এর সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।)
