ন্যান্সি গাইবেন ঈদ ফোনোলাইভে
বর্তমান সময়ের তরুণ কণ্ঠশিল্পীদের মধ্যে যারা জনপ্রিয়তার শীর্ষে আরোহন করছেন ন্যান্সি তাদের মধ্যে অন্যতম। তিনি একই সাথে দর্শকপ্রিয়তা পেয়েছেন এবং গুণিদের নিকট প্রসংশিতও হয়েছেন এই শিল্পী। জনপ্রিয় এই শিল্পী আসন্ন ঈদুল ফিতরে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ফোনোলাইভ স্টুডিও কনসার্টে। দিগন্ত টেলিভিশনের ঈদ আয়োজনের ষষ্ঠ দিনে প্রচার হবে ঈদ আনন্দ গানে গানে অনুষ্ঠানটি।
মডেল-অভিনেতা আলিফের উপস্থাপনায় এ অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গাইবেন ন্যান্সি। তিনি ফোনে দর্শকদের সাথে সরাসরি আড্ডা দেবেন, দর্শকদের অনুরধে গান পরিবেশন করবেন এবং শেয়ার করবেন তার ব্যাক্তিগত এবং পেশাগত জীবনের নানান কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন বদিউর রহমান সোহেল।
(২৪ জুলাই, মঙ্গলবার ২০১২)
বিনোদন প্রতিবেদক
আলাপন (বিনোদনবিডি ডট কম)
আলাপনের আরও খবর পড়তে ডানে দেখুন।
(বিনোদনবিডি ডট কম-এ প্রকাশিত ও প্রচারিত সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র বিনোদনবিডি ডট কম লি: কতর্ৃপক্ষের সর্বস্বত্ব ও সংরক্ষিত। এর সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।)
