ফিউশন যাত্রাপালা নির্মাণ করছেন জাহিদ হোসেন শোভন
ঈদ-উল-ফিতরে বৈশাখী টেলিভিশনের সাতদিনব্যাপী অনুষ্ঠানমালার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফিউশন যাত্রাপালা একালের রূপবান। এটি রচনা ও পরিচালনা করছেন বৈশাখী টেলিভিশনের কমিশনিং এডিটর বিশিষ্ট অভিনেতা জাহিদ হোসেন শোভন। এটি বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হচ্ছে।
যাত্রাপালাটি নিমর্াণ প্রসঙ্গে পরিচালক শোভন 'বিনোদনবিডি ডট কম'কে বলেন, একটি জনপ্রিয় লোকপালা হিসেবে 'রূপবান' আপামর মানুষের কাছে সবসময় আগ্রহের একটি বিষয়। তবে যুগের সঙ্গে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। দর্শকদের সেই রুচি ও চাহিদার প্রতি দৃষ্টি রেখেই নতুনরূপে ফিউশন আকারে রূপবানকে নিমর্াণ করা হচ্ছে। আশা করি যাত্রাপালাটি সব ধরণের দর্শককে আনন্দ দেবে।
এতে অভিনয় করবেন দিতি, মিতানূর, স্বাগতা, আব্দুল আজিজ, আহসান কবির ও জাহিদ হোসেন শোভনসহ বৈশাখী পরিবারের সদস্যরা।
(২৬ জুলাই, বৃহস্পতিবার ২০১২)
বিনোদন প্রতিবেদক
আলাপন (বিনোদনবিডি ডট কম)
আলাপনের আরও খবর পড়তে ডানে দেখুন।
(বিনোদনবিডি ডট কম-এ প্রকাশিত ও প্রচারিত সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র বিনোদনবিডি ডট কম লি: কতর্ৃপক্ষের সর্বস্বত্ব ও সংরক্ষিত। এর সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।)
