শেষ হল সৃজনশীল প্রকাশকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
২১ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো তিনদিনব্যাপী প্রকাশকদের প্রশিক্ষণ কর্মসূচি। শাহবাগের গণগ্রন্থাগার অধিদপ্তরের সেমিনার হলে ৪৬জন প্রকাশককে সার্টিফিকেট দেয়ার মধ্য দিয়ে শেষ হয় প্রকাশকদের এই প্রশিক্ষণ। সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি প্রধান অতিথি হিসেবে প্রকাশকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্যামসুন্দর সিকদার। আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের কোর্স উপদেষ্টা গণগ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফয়সল আরেফিন দীপন।
প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে প্রকাশকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন আহমেদ, কামরুল হাসান শায়ক, মনিরুল হক, খন্দকার সোহেল, আহমেদুর রশীদ, শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান মাহবুব। উল্লেখ্য, গত ১৯ জুন সৃজনশীল প্রকাশকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শাহবাগ বইপাড়া সংঘ আয়োজিত তিনদিনব্যাপী এই কর্মশালায় টাইপোগ্রাফি, ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন এন্ড কপি এডিটিং, আইএসবিএন ও বিবলিওগ্রাফি, প্রুফরিডিং এন্ড বুক মেকিং, বুক মার্কেটিং- এ সকল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
(২১ জুন, বৃহস্পতিবার ২০১২)
শিল্প-সাহিত্য-সংস্কৃতি (বিনোদনবিডি ডট কম)
আরও পড়তে ডানে দেখুন।
(বিনোদনবিডি ডট কম-এ প্রকাশিত ও প্রচারিত সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র বিনোদনবিডি ডট কম লি: কতর্ৃপক্ষের সর্বস্বত্ব ও সংরক্ষিত। এর সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।)
