২৫ জন শিল্পীর দলগত ছাপচিত্র প্রদর্শনী শুরু
গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জ এর আয়োজেনে ২১ জুন, বৃহস্পতিবার থেকে ২৫ জন শিল্পীর '১/২৫' শীর্ষক দলগত ছাপচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বেঙ্গল আর্ট লাউঞ্জে সতেরো দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং মিউজিয়াম অব সাও পাওলো'র কিউরেটোরিয়াল বোর্ড এর সদস্য ফাওস্তো গডয়। অনুষ্ঠানে আরো বক্তব্য ও রাখেন সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিও এর পরিচালক অধ্যাপক মাহমুদুল হক এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা প্রায় ৩০ টি। প্রদর্শনী আগামী ৭ জুলাই, শনিবার পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।
প্রদর্শনীতে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ছাপচিত্র এবং সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওতে শিল্পী কাইয়ুম চৌধুরী, যোগেন চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, শুভাপ্রসন্ন, শহীদ কবির, ফরিদা জামান, রণজিৎ দাস, আনিসুজ্জামান সহ ২৫ জন শিল্পীর তৈরী ছাপচিত্র প্রদর্শিত হবে। সদ্যপ্রয়াত শিল্পগুরু এবং ছাপচিত্রের পথিকৃৎ সফিউদ্দীন আহমেদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে এই প্রদর্শনীর আয়োজন হয়েছেন।
* বেঙ্গল আর্ট লাউঞ্জে: ৬০ গুলশান এভিনিউ, (উদয় টাওয়ারের বিপরীত) নীচতলা, গুলশান ১, ঢাকা।
(২১ জুন, বৃহস্পতিবার ২০১২)
শিল্প-সাহিত্য-সংস্কৃতি (বিনোদনবিডি ডট কম)
আরও পড়তে ডানে দেখুন।
(বিনোদনবিডি ডট কম-এ প্রকাশিত ও প্রচারিত সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র বিনোদনবিডি ডট কম লি: কতর্ৃপক্ষের সর্বস্বত্ব ও সংরক্ষিত। এর সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।)
