25 May 2013 |  Saturday  

'কন্টেম্পোরারি মাস্টার্স অব বাংলাদেশ: কাজী গিয়াসউদ্দিন' বইয়ের মোড়ক উন্মোচন


৩০ মার্চ, শুক্রবার বিকেল ৫ টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা স্কিরার যৌথ উদ্যেগে প্রকাশিত তৃতীয় এবং কনটেম্পোরারি মাস্টার সিরিজের প্রথম বই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কাজী গিয়াসউদ্দিন-এর চিত্রকর্ম সম্বলিত ‘Contemporary Masters of Bangladesh: Kazi Ghiyasuddin’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থের এবং বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত শিল্পী কাজী গিয়াসউদ্দিন-এর জীবন ও কর্মের উপর নির্মিত 'সেরেনেড অব রেইন' শীর্ষক ডিভিডি'র মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসমালোচক ও পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পী কাজী গিয়াসউদ্দিন, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী এবং কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত।

শিল্পী কাজী গিয়াসউদ্দিন ১৯৫১ সালে মাদারীপুরে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে জাপানের টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অব্ ফাইন আর্টস এন্ড মিউজিক থেকে চারুকলায় পিএইচ ডি ডিগ্রী লাভ করেন। এ পর্যন্ত দেশে ও বিদেশে তাঁর ৫০ টিরও বেশী একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বর্তমানে ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।

ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা ইতালির স্কিরার (Skira) সঙ্গে বেঙ্গল ফাউন্ডেশন একটি অংশীদারিত্বমূলক কার্যক্রম হাতে নিয়েছে। দশ বছরমেয়াদি এই কার্যক্রমের আওতায় প্রথমবারের মতো দেশের বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে বিশ্বমানের বই ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে। এই বইগুলো বিশ্বের বিভিন্ন দেশে বিতরণ করবে আন্তর্জাতিক পুস্তক পরিবেশক 'রিৎজোলি' (Rizzoli) এবং 'টেমস অ্যান্ড হাডসন' (Thames & Hudson) । বেঙ্গল ফাউন্ডেশন ও স্কিরার যৌথ উদ্যোগে প্রকাশিত গ্রন্থাবলি বিশ্বব্যাপী প্রচারিত হওয়ায় বাংলাদেশের শিল্প ও শিল্পী সম্পর্কে একটি ধারণা জন্মাবে বিশ্ববাসীর মাঝে; যা এ দেশের শিল্প ও শিল্পীর ভবিষ্যৎ পথচলাকে আরো গতিশীল ও মহিমান্বিত করবে। একই সঙ্গে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

এ পর্যন্ত My Journey As A Witness: Shahidul Alam শীর্ষক এই সিরিজের প্রথম বইটির মোড়ক উন্মোচন ঢাকায়, দিল্লীতে, লন্ডনে ও নিউ ইয়র্কে এবং গ্রেট মাস্টার সিরিজের প্রথম বই Great Masters of Bangladesh: Safiuddin Ahmed শীর্ষক বই এর মোড়ক উন্মোচন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।


শিল্প-সাহিত্য-সংস্কৃতি (বিনোদনবিডি ডট কম)
আরও পড়তে ডানে দেখুন।

(বিনোদনবিডি ডট কম-এ প্রকাশিত ও প্রচারিত সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র বিনোদনবিডি ডট কম লি: কতর্ৃপক্ষের সর্বস্বত্ব ও সংরক্ষিত। এর সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।)

ফেরদৌসী প্রিয়ভাষিনী-কারু তিতাসের 'রৌদ্র ছায়া' >>

সফিউদ্দীন আহমেদের মৃতু্যবার্ষিকীতে স্মরণানুষ্ঠান >>

শিল্পী রোকেয়া সুলতানার একক চিত্রকলা প্রদর্শনী >>

এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার প্রদান >>

'হামিদুর রহমান পুরস্কার' পাচ্ছেন রফিকুন নবী >>

বাংলা একাডেমীতে কালি ও কলম সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান >>

শিল্পী প্রিমা নাজিয়া আন্দালীব এর একক চিত্রকলা প্রদর্শনী >>

'অনুভূতির অনুসৃতি' নিয়ে আজমীর হোসেন >>

শুরু হচ্ছে 'অনুভূতির অনুসৃতি' >>

প্রবাসী শিল্পী আবু জাফরের চিত্র প্রদর্শনী "একুশ বছর শেষে" >>

চিত্রকর্ম প্রদর্শনী 'লাইফ ইন বরেন্দ্র' >>

বাংলা ক্যালিগ্রাফি প্রদর্শনী 'অক্ষরে অভিব্যক্তি' >>

গ্যালারী জলরং এ 'বাংলাদেশের মুখোশ' >>

ব্রিটেনের শিল্পী হাওয়ার্ড হজকিন এর চিত্রকলা প্রদর্শনী >>

তাসাদ্দুক হোসেন দুলুর চিত্রকলা প্রদর্শনী 'নগণ্যের অবয়ব ও আত্মা' >>

ঢাকা মহানগরীর বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের শিল্পীর চিত্রকলা প্রদর্শনী >>

উন্মুক্ত প্রদর্শনী 'স্বাধীনতার ছবির হাট' >>

সাতজন শিল্পীর চিত্রকলা প্রদর্শনী 'সত্তরের সাত' >>

বিশ্ব বই দিবসে মাসব্যাপী বইপড়া কর্মসূচি >>

ছাপচিত্র প্রদর্শনী 'ফ্রম দ্যা স্টেশন' >>

যাত্রা শুরু করলো প্রকাশনা সংস্থা 'লোকালপ্রেস' >>

দ্বৈত চিত্রকলা প্রদর্শনী 'সম্পর্কের প্রত্নতত্ত্ব' >>

বইমেলায় শাইখ সিরাজের গ্রন্থ 'কৃষি বাজেট কৃষকের বাজেট' >>

কাজী সাঈদ আহমেদ ও সরকার নাহিদ নিয়াজীর দ্বৈত চিত্রকলা প্রদর্শনী >>

শিল্পী জয়া শাহরীন হক এর একক চিত্রকলা প্রদর্শনী >>

হাসান শরীফের 'টাপুর টুপুর বৃষ্টি পড়ে' >>

চিত্রপ্রদর্শনী 'বিদ্যমানতার পুনর্নির্মাণ' >>

এ্যথেনা গ্যালারীতে ভালোবাসার চিত্র প্রদর্শনী >>

বেঙ্গল শিল্পালয়ে শিল্পী মাহমুদুল হকের একক চিত্রকলা প্রদর্শনী >>

'হিস্ট্রি অব লিবারেশন-ওয়ার অব বাংলাদেশ' বই এর মোড়ক উম্মোচন >>
সকল সংবাদ >>