বচ্চন পরিবারের নতুন সদস্য 'বেটি বি'
বচ্চন পরিবারের নতুন সদস্য ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের কন্যাকে নিয়ে বচ্চন পরিবারে এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নতুন সদস্যকে কি নামে ডাকা হবে? কি নামে পরিচিত হবে সাবেক বিশ্ব সুন্দরী তনয়া? এখন এই জল্পনা-কল্পনা সবার মনে উকি-ঝুকি মারছে।
গত ১৪ নভেম্বর জন্ম গ্রহন করলেও নবাগত কন্যা শিশুটির নাম কি হবে তা এখনও ঠিক করেননি বচ্চন পরিবার। কিন্তু অনেকেই পরামর্শ দিচ্ছেন বচ্চন পরিবারের নামের ধারাবাহিকতায় নবাগত শিশুটির নাম রাখা যেতে পারে। ভারতের অভিনেত্রী সাহানা গোস্বামী অভিষেক বচ্চনকে উপদেশ দিয়ে বলেন 'ছোট পরীকে অভিষেক বেটি বি নামে ডাকতে পারে'।
সাহানা গোস্বামীর উপদেশে অভিষেক নামটি বিবেচনা করেছেন। অভিষেক বলেন, 'সাহানা গোস্বামীর দেয়া নামটি মন্দ নয়। বাবা অমিতাভ বচ্চন 'সিনিয়ির বি' ও আমি অভিষেক বচ্চন 'জুনিয়র বি'। তাই আমাদের ছোট পরীটির নাম 'বেটি বি' হতে পারে। যদিও নাম রাখার বিষয়ে বাবা ছোট ছোট বিষয়গুলো পর্যবেৰন করেছেন। তাই চুড়ানত্ম সিদ্ধানত্মটি বাবাই নিচ্ছেন।'
ফুটফুটে ছোট একটি পরীর বাবা হতে পেরে অভিষেক বচ্চন এখন ভীষন আনন্দিত। ঐশ্বরিয়া ও মেয়েকে ঘরে নিয়ে যেতে আর অপেৰা করতে পারছেন না 'জুনিয়র বি'। শারীরিক অসুস্থতায় ঐশ্বরিয়া খুব শিগগিরই বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন বচ্চন পরিবার।
বিনোদন প্রতিবেদক
বিনোদনবিডি স্পেশাল (বিনোদনবিডি ডট কম)
আরও খবর পড়তে ডানে দেখুন।
(বিনোদনবিডি ডট কম-এ প্রকাশিত ও প্রচারিত সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র বিনোদনবিডি ডট কম লি: কতর্ৃপক্ষের সর্বস্বত্ব ও সংরক্ষিত। এর সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।)
