26 May 2013 |  Sunday  

থ্রিলার ছবি 'ব্লাড ডায়মন্ড'


'ব্লাড ডায়মন্ড' ছবিটি একটি রাজনৈতিক থ্রিলার ছবি। ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবিটির মূল কাহিনী আবর্তিত হয়েছে একটি দুর্লভ ও মহা মূল্যবান গোলাপি রঙের হীরাকে নিয়ে। ছবিটির মূল প্রেক্ষাপট হল সিয়েরা লিওনের গৃহযুদ্ধ (১৯৯২-২০০২)। ছবিটির কেন্দ্রীয় চরিত্র হলেন ড্যানি আর্চার (লিওনার্দো ডি কাপ্রিও), একজন সাবেক মার্সিনারি যোদ্ধা, যার মূল কাজ এখন হীরা পাচার করা। ছবিটির অন্যতম প্রধান চরিত্র সলোমন ভান্ডি (ডিজিমন হন্সু) কে দিয়েই শুরু হয় ছবির কাহিনী। সলোমনের পরিবার যুদ্ধে হারিয়ে যায় এবং সিয়েরা লিওনের সরকার বিরোধী গ্রুপ 'রিভোলিউশনারি ইউনাইটেড ফ্রন্ট' সলোমনকে ধরে নিয়ে যায় তাদের দখলকৃত হীরার খনিতে কাজ করাবার জন্য।

অন্যদিকে সলোমনের ছেলেকে নিয়ে যাওয়া হয় শিশু সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য। হীরার খনিতে কাজ করার সময়ই হঠাৎ একদিন সলোমন একটি দুর্লভ গোলাপি রঙের হীরা খুঁজে পায়। নিজের জন্য এই হীরাটি সে লুকিয়ে রাখার ব্যবস্থা করে। কিন্তু, শেষ পর্যন্ত তা জেনে যায় স্থানীয় কমান্ডার। তবে সেটি উদ্ধারের কোন ব্যবস্থা নেবার আগেই সিয়েরা লিওনের সরকারি সেনাবাহিনী সেই খনিটি দখল করে নেয় এবং বন্দি করে নিয়ে যায় সলোমন সহ সকলকে। ঘটনাচক্রে যে জেলে রাখা হয়েছিল সলোমনকে, সেখানেই স্মাগলিং-এর দায়ে আটক ছিলেন ড্যানি আর্চার। এক পর্যায়ে আর্চারও জেনে যায় সেই গোলাপি হীরার কথা। এই হীরা পাওয়ার জন্য নিজের সাথে সাথে সলোমনেরও জামিনের ব্যবস্থা করেন আর্চার। সেসময় হীরার খোঁজ করতে না পারলেও কিছুদিন পর আবার ফিরে আসেন আর্চার এবং খুঁজে বের করেন সলোমনকে।

সলোমনকে তাঁর হারিয়ে যাওয়া ছেলেকে সন্ধান দেবার প্রতিশ্রুতি দিয়ে আর্চার শুরু করেন সেই মহা মূল্যবান গোলাপি রঙের হীরা খোঁজা, সাথী হলেন সলোমন। এর মাঝেই আর্চারের সাথে পরিচয় হয় রক্তাক্ত আফ্রিকা থেকে হীরা চোরাচালানের বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে থাকা সাংবাদিক ও মানবাধিকার কর্মী ম্যাডি বোয়েন (জেনিফার কনেলি) এর সাথে। একপর্যায়ে এই পরিচয় বন্ধুত্বে গড়ায় এবং আর্চার রাজি হন এই ব্যাপারে তাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে। কিন্তু শেষ পর্যন্ত কি আর্চার ও সলোমন খুঁজে পেয়েছিলেন সেই মূল্যবান হীরাটি? সলোমন কি ফিওে পেয়েছিল তাঁর ছেলেকে? কি ঘটেছিল স্মাগলার ড্যানি আর্চারের ভাগ্যে? এইটুকু না হয় রহস্যই থাক! এই অজানাটুকু জানার জন্য আপনাকে দেখতে হবে 'ব্লাড ডায়মন্ড' সিনেমাটি।

এক নজরে 'ব্লাড ডায়মন্ড':
* ছবি মুক্তি পায়- ২০০৬ সালের ডিসেম্বর মাসে।
* পরিচালক- এডওয়ার্ড জুইক।
* চরিত্র- ড্যানি আর্চার (লিওনার্দো ডি কাপ্রিও), সলোমন ভান্ডি (ডিজিমন হন্সু), ম্যাডি বোয়েন (জেনিফার কনেলি) প্রমুখ।
* অর্জন- ২০০৬ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া ১০০ মিলিওন ডলার বাজেটের এই থ্রিলারধর্মী সিনেমাটি আয় করেছিল প্রায় ১৭২ মিলিওন ডলার! 'ব্লাড ডায়মন্ড' প্রায় ৫টি বিভাগে অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। তাছাড়া সমালোচকদের সীমাহীন প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
* বাংলাদেশে প্রাপ্তি স্থান: বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, শাহবাগের আজিজ সুপার মার্কেট বা রাইফেলস স্কয়ারের ডিভিডি'র দোকানগুলোতে পাবেন 'ব্লাড ডায়মন্ড' সিনেমার ডিভিডি।
* মূল্য: প্রিন্ট ভেদে ডিভিডি'র দাম পড়বে ৮০-১৫০ টাকা।


(১৮ এপ্রিল, বুধবার ২০১২)

বিনোদন প্রতিবেদক
বিনোদনবিডি স্পেশাল (বিনোদনবিডি ডট কম)
আরও খবর পড়তে ডানে দেখুন।

(বিনোদনবিডি ডট কম-এ প্রকাশিত ও প্রচারিত সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র বিনোদনবিডি ডট কম লি: কতর্ৃপক্ষের সর্বস্বত্ব ও সংরক্ষিত। এর সংবাদ, ছবি, তথ্য, আলোকচিত্র, ভিডিওচিত্র কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।)

ফাহমিদা-লিমন-আল আমিনের 'আয় ভালোবাসা' >>

কান উত্‍সবে আমন্ত্রণ পেলেন জয়া আহসান >>

অর্ধশতাধীক অ্যালবাম নিয়ে বৈশাখের অডিও বাজর >>

এক হলেন শাকিব খান-শীষ মনোয়ার >>

বর্ষাকে ডিভোর্স দিলেন অনন্ত! >>

অবৈধভাবে গান ডাউনলোডে বিশাল অঙ্কের জরিমানা! >>

স্ত্রী বর্ষাকে নির্যাতন করলেন অনন্ত, থানায় জিডি! >>

স্বনামেই আসছে 'স্বপ্নসুর' ব্যান্ডের অ্যালবাম >>

'বাংলা গানের উত্‍সব কলকাতা ২০১৩' >>

'বাংলাদেশী আইডল' এর অডিশন ফেব্রুয়ারিতে >>

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের হীরকজয়ন্তী উদযাপিত >>

পুরুষদের রিয়েলিটি শো 'হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান' >>

চলে গেলেন চলচ্চিত্রব্যক্তিত্ব সুভাষ দত্ত >>

১০ ব্যান্ড নিয়ে 'ওল্ড ইজ গোল্ড' কনসার্ট >>

নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন নওশীন-হিল্লোল >>

>>

চলে গেলেন যশ চোপড়া >>

অনলাইন সংবাদপত্র: নীতিমালার প্রয়োজন নেই >>

হুমায়ুন ফরিদীকে উত্‍সর্গ করে জেনেসিস এর উত্‍সব >>

জাদুঘর মিলনায়তনে চলছে ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উত্‍সব >>

পপ কিং মাইকেল জ্যাকসনের ৫৪তম জন্মদিন >>

ট্রিবিউট টু তারেক মাসুদ, জীবন ও কর্ম >>

স্মৃতির পাতায় হুমায়ুন আহমেদ >>

অরিত্র-বিনোদনবিডি মডেল হান্ট ২০১২ >>

মিস ইউএসএ হলেন ওলিভিয়া কুলপো >>

আরাধ্যাকে নিয়ে ক্যামেরার সামনে ঐশ্বরিয়া >>

জনপ্রিয়তা পেয়েছে বিগ বাজেটের ছবি 'দ্যা স্পীড' >>

চুড়ান্ত পর্বে 'লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১২' >>

কান জিতলো মিশেল হ্যানেকের 'লাভ' >>

কান ফিল্ম ফেস্টিভালে এ কোন ঐশ্বরিয়া! >>
সকল সংবাদ >>