সমপ্রতি বাংলালিংক মিউজিক স্টেশন ও এফএম রেডিওতে মুক্তি পাবার পর অডিও সিডি আকারে এবার বাজারে এলো জনপ্রিয় সংগীত শিল্পী ও মিউজিক কম্পোজার হাবিবের ৩য় একক "আহবান"। এ্যালবামটি প্রকাশের পর থেকেই এবারও ডাউনলোড ও শোনার ক্ষেত্রে শীর্ষস্থানটি ধরে রেখেছে। ডেড লাইন মিউজিক হাবিবের এই এ্যালবামটি প্রকাশ করেছে। গত ৪ জুন থেকে এ্যালবামটি অডিও বাজারে পাওয়া যাচ্ছে।
গত ২৯ এপ্রিল এ্যালবামটি বাংলালিংকের মিউজিক স্টেশনে প্রকাশের পর এই ক'দিনে ১০ লাখ শ্রোতা গানগুলো শুনেছেন। এই তথ্যটি অবশ্য বাংলালিংকের কাছ থেকেই জেনেছেন, বললেন হাবিব।
৩য় একক প্রকাশের ব্যাপরে অনুভুতির কথা জানতে চাইলে হাবিব বলেন, "আমি খুব আনন্দিত ও উচ্ছাসিত। কারন আমার এ্যালবামটি এতদিন সীমিত পরিসরে ছিলো । আর এখন তা সিডি আকারে বের হয়ে সব শ্রেনীর শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সব শিল্পীর মত আমিও চাই আমার গাওয়া নতুন গানগুলো দর্শক শ্রোতাদের কাছে যেন পৌছায়"।
প্রতিবারের মত এবারও হাবিব নিজেই করেছেন তার এই এ্যালবামের সুর ও সংগীত পরিচালনার কাজ। 'আহবান' এ্যালবামটিতে মোট ৯টি ট্র্যাক আছে। এর মধ্যে তিনটি ডুয়েট বা দ্বৈত গানের ২টিতে কন্ঠ দিয়েছেন ন্যান্সি ও ১টিতে কন্ঠ দিয়েছেন কনা।
গানের কথা লিখেছেন ফেরদৌস ওয়াহিদ, সাকী আহমেদ, ইলিয়াস মেল্লা, মাহবুব মহসিন এবং সুস্মিতা বিশ্বাস।
এ্যালবামের নাম 'আহবান' হয়েছে এর কারন হচ্ছে, যখন হাবিব তার নতুন এ্যালবামের প্রায় সব কটি গানই রেকর্ড করে ফেললেন। এ সময় এক প্রবাসী বন্ধুর সাথে হাবিব চট্টগ্রামে বেড়াতে যান। সঙ্গে ছিলো হাবিবের প্রিয় ল্যাপটপটি আর টু-এক্টভের ছোট কিবোর্ড। বাংলালিংকের হাতে পূর্ণাঙ্গ এ্যালবামটি জমা দিতে তখন আর মাত্র ৫ দিন বাকী আছে। হোটেলে বসে দু'বন্ধু মিলে এ্যালবামের গান নিয়ে আলোচনা করছিলো। সেন্ধুটি আবার ভালো পারকেসন বাজায়। পাশাপাশি সে ভালো একজন রিদমিস্টও। হটাৎ দু'বন্ধুর মাথায় এলা ভাঙ্গরা ধারার একটা সুর করা যাক। যেই কথা সেই কাজ। এক রাতে মাত্র তিন ঘন্টায় তারা একটি পূর্ণাঙ্গ গানের সুর করে ফেললো। ঢাকায় ফিরে সেই সুরের উপর কথা লেখার দায়িত্ব দেয়া হল সাকি আহমেদকে। আর তৈরী হয়ে গেল 'আহবান' গানটি। তখন সিদ্ধান্ত হল এলবামের শুরুতেই গানটি থাকবে। আর এ্যালবামের নাম 'তুমি যে আমার ঠিকানা' থেকে পাল্টে হয়ে গেল 'আহবান'।
ব্রিটিশ মিউজিশিয়ান জর্জ মাইকেলের প্রচন্ড ভক্ত হাবিব। যার প্রকাশ পায় হাবিবের নতুন এ্যালবাম 'আহবান' এর সিডির কভারে। কারন জর্জ মাইকেলের 'ওল্ডার' এ্যালবামের প্রচ্ছদের সাথে হাবিবের আহবানের প্রচ্ছদ ও অনেকটা মিলে যায়। হাবিব বলেন প্রচ্ছদের ধারনাটা ওখান থেকেই নেয়া। কারন প্রচ্ছদটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর আমি অনুপ্রাণিত ও হয়েছি।
হাবিবের মতে, কোন কাজই তার একক কাজের ফসল নয়। এ প্রসঙ্গে তিনি বলেন 'প্রতিটি গান আসলে টিমওয়ার্কের ফসল। যদি আমি কোন সাফল্য পেয়ে থাকি, তবে এই সাফল্যের অংশীদার আমার সঙ্গে যারা মিউজিক করেছেন তাদের প্রত্যেকেরই। গান তৈরীর ফাকে যে ছেলেটা আমাকে চা করে খাওয়ায়, আমার গানে সেই ছেলেটারও কন্ট্রিবিউশন রয়েছে।'
হাবিবের প্রত্যাশা শ্রোতারা তার অরিজিনাল সিডিটি কিনবেন ও অরিজিনাল স্বাদ গ্রহণ করবেন। একজন শিল্পীকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা উচিত না। অরিজিনাল সিডিটি কিনলেই শিল্পীকে তার প্রাপ্য সন্মান জানানো হবে।
পদ্মা নদীর তীরে হাবিবের এই এ্যালবামের একটি বিজ্ঞাপনচিত্র নির্মান হয়েছে। যা দর্শক নন্দীত হয়।
উল্লেখ্য, হাবিবের প্রথম একক এ্যালবাম 'শোন' বের হয়েছিলো ২০০৬ সালে। এরপর ২য় একক 'বলছি তোমাকে' বের হয় ২০০৮ সালে। আর এবার বের হল তৃতীয় একক এ্যালবাম 'আহবান'। আগের এ্যালবাম গুলোর মত এই এ্যালবামটির ব্যাপারেও হাবিব ব্যাপক আশাবাদী।